সুধী,
এবারে পুজো উপলক্ষ্যে ‘ও কলকাতা’র আমরা একটি বিশেষ উদ্যোগ নিতে মনস্থ করেছি। আমরা তৈরি করব একটি অডিও বুক, যা শোনা যাবে আমাদের ওয়েবসাইট থেকে।
আমাদের এই অডিওর বিষয়বস্তু মহালয়া এবং লেখকের কল্পনায় দেবী দুর্গার নব-রূপায়ন। আপনার রচনায় থাকতে হবে কোনও একটি বিশেষ থিম বা বিশেষ অনুভব। হাস্য, বিষাদ, আনন্দ এরকম নবরসের যে কোনও প্রতীক আপনি বেছে নিতে পারেন, আপনার পছন্দ মত।
পুজো উপলক্ষ্যে আপনি নিম্নলিখিত যে কোনও স্বাদের গদ্য আমাদের পাঠাতে পারেন এই অডিও প্রজেক্টের জন্য। লেখাটি অবশ্যই অপ্রকাশিত হতে হবে।
- গল্প (শব্দ সংখ্যা অনধিক ১৫০০-২০০০)
- রম্যরচনা (শব্দ সংখ্যা অনধিক ১৫০০)
- শ্রুতিনাটক (শব্দ সংখ্যা ৩০০০- ৫০০০)
- ভ্রমণকাহিনী (শব্দ সংখ্যা অনধিক ১৫০০)
লিখতে চাইলে আমাদের একটি সারসংক্ষেপ (২০০ শব্দের মধ্যে) সহ জানাতে হবে কোন থিমের উপর লেখাটি লিখতে ইচ্ছুক। শেষ তারিখ ১৫ই জুলাই। আমাদের ইমেল editor@okolkata.com – ইমেলের সাবজেক্ট লাইনে লিখতে হবে ‘শারদীয়া অডিওবুক’।
নির্বাচিত হলে আপনাকে বাকি লেখা জমা দিতে অনুরোধ করা হবে। জানানোর পর বাকি লেখা ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। সাম্মানিক ইলেকট্রনিকালি পাঠিয়ে দেওয়া হবে। সোশাল মিডিয়া বা অন্য কোনও মাধ্যমে যোগাযোগ করা হবে না – পত্রালাপ কেবলমাত্র ইমেলের মাধ্যমেই করা হবে।
ধন্যবাদ,
টিম ও কলকাতা





এখানে আপনার মন্তব্য রেখে যান