শারদীয়া অডিওবুক ২০২৩

'ও কলকাতা'র যাত্রা শুরুর প্রায় এক দশক পথ অতিক্রান্ত। ওয়েবপত্রিকা, প্রিণ্ট ও ইবুক প্রকাশনার পাশাপাশি ২০২৩ এর শারদীয়ায় আমাদের উদ্যোগ একটি অডিওবুক, যার বিষয়বস্তু মহালয়া এবং লেখকের কল্পনায় দেবী দুর্গার নব-রূপায়ন। প্রতিটি রচনায় থাকবে একটি বিশেষ অনুভব - হাস্য, বিষাদ, আনন্দ এরকম নবরসের যে কোনও একটি প্রতীক। কেমন লাগল জানাতে ভুলবেন না।

মড়ার জিনিস ছোঁয়া মানা

মাঝরাতে রতনের কীরকম যেন অস্বস্তি হতে লাগল। মনে হতে লাগল লেপটা যেন ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। এই ঠান্ডায় লেপটা যে ফেলে দেবে তাও পারল না। ভাবল বড়লোকের জিনিস গায়ে দেওয়ার অভ্যাস নেই, তাই এমন হচ্ছে। 

কিউকেনহফ – রংমিলান্তির দেশে

ছোটবেলায় শুনেছিলাম যে গানটার শুটিং হয়েছিল নেদারল্যান্ডস বা হল্যান্ড দেশে। সত্যি তো সিনেমার পর্দায় ভেসে ওঠা টিউলিপ ফুল সব থেকে ভাল হয় ওই দেশেই। এওতো ভূগোলের বইতে পড়া। যাই হোক, লটবহর সমেত ইউরোপ পৌছে খোজ নিলাম জায়গাটা আসলে কোথায়। জানতে পারলাম যে আসল জায়গাটি যেটির সন্ধান যশ চোপড়ার জহুরির চোখ করেছিল সেই জায়গাটির নাম “কিউকেনহফ”

পোড়া পেট

নদে জেলার নবদ্বীপের চৈতন্য দেব পুরীতে এই রসগুল্লা খেয়ে মোহিত হয়ে গেছিলেন। মুখে মুখে ছড়িয়ে পড়ল মহাপ্রভুর এই মিষ্টির প্রতি দুর্বলতার কথা । শান্তিপুর ফুলিয়ার হারাধন ময়রা চলে গেলেন পুরীতে । মোটা মুটি, সেটা ১৮৬৪ সাল । বাংলার নব জাগরণের ( রেনেসাঁ) সময় । মূলত রাজা রামমোহন রায়ের (১৭৭৫-১৮৩৩) সময় এই নবজাগরণের শুরু এবং এর শেষ ধরা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) সময়ে, যদিও এর পরেও বহু জ্ঞানীগুণী মানুষ এই সৃজনশীলতা ও শিক্ষাদীক্ষার জোয়ারের বিভিন্ন ধারার ধারক ও বাহক হিসাবে পরিচিত হয়েছেন।

ফেরা

“ভালবাসা আসলে একটা প্রতিশ্রুতি, তন্ময়। যেটা দুজন মানুষ পরস্পরকে করে। আমাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে – তুই নিজের মানুষের জীবনটাকেই অস্বীকার করে যাচ্ছিস, দৈনিক। আমার কাছে সিনেমা অমৃতের মতো ছিল। সেই অমৃত ভর্তি গ্লাসে চুমুক দিতে বলেছিলাম তোকে। বুঝিনি, যে সেটা তোর কাছে নার্কোটিক হয়ে দাঁড়াবে। তুই স্বেচ্ছায় মানুষ থেকে জড় পদার্থ হয়ে বাঁচতে চাস। জড় পদার্থের কাছে প্রতিশ্রুতি দেওয়া যায় না। আমিও দেব না আর।

হাম্বা

বাংলা ডিজিটাল প্লাটফর্ম 'ও কলকাতা'য় শুনুন নতুন শ্রুতিনাটক 'হাম্বা' - রচনা অমল রায়।

তিন সত্যি

হঠাৎ আনমনেই তাকালেন পিছনের ঝাউবনের দিকে। সূর্যের শেষ আলো গায়ে লেগেছে গাছগুলোর। যেন সত্যি সত্যি অনেকগুলো মানুষ সার দিয়ে দাঁড়িয়ে আছে, আর সমুদ্রের হাওয়া খাচ্ছে। অনিলাভর মনে হয়, আচ্ছা সত্যি যদি মৃত্যুর পরে মানুষ এরকম গাছ হয়ে যায়!

হিমু মামা

হুমায়ুন আহমেদের বড়গল্প 'হিমুমামা' অবলম্বনে বাংলা ডিজিটাল প্লাটফর্ম 'ও কলকাতা'র উপস্থাপনা নতুন শ্রুতিনাটক। শুনুন আমাদের ওয়েবসাইটে অথবা আপনার পছন্দের পডকাস্ট প্লাটফর্মে।

আলো হৃদয় হরা

ঈশিতা ভাদুড়ি গদ্য ও কবিতা নিয়ে বাংলা ডিজিটাল প্লাটফর্ম 'ও কলকাতা'য় প্রকাশিত হল নতুন পডকাস্ট পর্ব, আলো হৃদয় হরা। সবাইকে শোনার ও মতামত দেওয়ার অনুরোধ রইল।

মধুমুরলী

একটা পুকুরের নাম মধুমুরলী? তাও আবার পলাশীর যুদ্ধেরও একশো বছর আগেকার? অবাক হয়েছিল প্রান্তর। একটা ফুডওয়াকে এসে জনা কুড়ি মানুষ তখন একত্রিত হয়েছিল ওই পুকুরের সামনে। সোশাল মিডিয়ার একটা জনপ্রিয় খাদ্যপ্রেমীদের গ্রুপ আয়োজন করেছিল এই ফুডওয়াক। বারাসাতের প্রাচীন ঐতিহাসিক স্থানগুলো দেখা ও সেইসঙ্গে আড্ডা, আলাপ পর্ব আর দেদার খাওয়া দাওয়া। প্রান্তর ওই গ্রুপ মিট এ গিয়েছিল কারণ আজকাল তার পুরনো লেখালেখির ভূতটা আবার মাথাচাড়া দিয়েছে।

লটারি

"তুমি আবার শুরু করেছ?"  ঘড়িতে সবে আটটা সতের। চায়ের কাপটাতে মেজাজি চুমুক বসিয়ে খবরের কাগজখানা ওল্টানো শুরু করেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি শ্রী নীলকন্ঠ ব্যানার্জি, ওরফে নীলুবাবু। এমন সময় পাকানো বলের মতো কিছু একটা জিনিস ঠকাস করে তার কোলের ওপর এসে পড়ায়, এমন চমকে উঠলেন যে আরেকটু হলেই গরম চা চলকে একসা হতো। চোখ তুলে দেখেন... Continue Reading →

রথযাত্রা

রথযাত্রা উপলক্ষ্যে শুনুন কবি কুমুদ্রঞ্জন মল্লিকের 'রথযাত্রা' আবৃত্তিতে জয়িতা বন্দোপাধ্যায়

Blog at WordPress.com.

Up ↑