এই বাগবাজারটা আসলে ছিল পেরিন সাহেবের সাজানো গোছানো বিস্তীর্ণ বাগান। এখানে সাহেব মেমরা এক সময় বৈকালিক ভ্রমণ করে বেড়াত। এখানে পেরিন সাহেব একটি বাজারও বসিয়েছিলেন। পেরিন সাহেবের বাগান ও বাজার এই দুইয়ে মিলে হয়েছে বাগবাজার। কাজেই বাগবাজারের নামের সাথে বাঘের কোনো সম্পর্ক নেই।



